ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

‎বেনাপোল ও আমড়াখালীতে বিজিবির অভিযান, সাড়ে ৩ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক

Ajker prithibi
অক্টোবর ৪, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

‎
‎সেলিম রেজা তাজ

‎যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎
‎রোববার (৪ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।
‎
‎আটক মালামালের মধ্যে রয়েছে ২৬টি শাড়ি, ১টি কম্বল, ৫০০ গ্রাম জিরা, ২টি হরলিক্স, ১ হাজার ৬৮ প্যাকেট বিস্কুট এবং ১১১টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা।
‎
‎৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
‎
‎তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗