ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

২৯ মাইলে দুই ট্রাকের সংঘর্ষ, দুমড়ে-মুচড়ে গেল মহেন্দ্র ট্রাক

Ajker prithibi
অক্টোবর ৪, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

 

আবু সুফিয়ান বাবু

ঠাকুরগাঁওয়ের ২৯ মাইল এলাকায় ভোররাতে ভুট্টাবাহী মহেন্দ্র ট্রাক ও পেঁয়াজবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মহেন্দ্র ট্রাকটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ ভোর আনুমানিক ৪টা ২৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের ময়দানদিঘী এলাকা থেকে ভুট্টা নিয়ে একটি মহেন্দ্র ট্রাক ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। একই সময়ে ঢাকা থেকে পেঁয়াজবোঝাই একটি ট্রাক বিপরীত দিক থেকে আসছিল।

২৯ মাইল এলাকায় পৌঁছালে যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহেন্দ্র ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর পেঁয়াজবোঝাই ট্রাকটি ঘটনাস্থলে না থেকে দ্রুত সেখান থেকে চলে যায় বলে স্থানীয়ভাবে জানা গেছে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণও এখনো স্পষ্ট নয়।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗