ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

হারিয়ে যাওয়া মানসিক প্রতিবন্ধী সাঈদকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন সাংবাদিক মামুন-তহিদ

Ajker prithibi
অক্টোবর ৪, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

 

আব্দুল্লাহ আল মামুন

সাতক্ষীরার গুড়পুকুর মেলায় গিয়ে ভুল করে পথ হারিয়ে যশোরের মণিরামপুরে চলে আসা মানসিক প্রতিবন্ধী আবু সাঈদকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন দুই সাংবাদিক।
খবর পেয়ে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন ও তহিদুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। পরে আবু সাঈদের সঙ্গে কথা বলে তার পরিচয় ও বাড়ির ঠিকানা সম্পর্কে জানতে পারেন তারা।
আবু সাঈদ সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার লাবসা ইউনিয়নের দক্ষিণ দেবনগর গ্রামের শেখ আবুল বাশারের ছেলে বলে জানা যায়।
পরে গুগলে তথ্য অনুসন্ধান করে লাবসা ইউনিয়ন পরিষদের সচিবের মাধ্যমে আবু সাঈদের পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি জানতে পেরে তার পরিবারের সদস্যরা সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন ও তহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। পরে পরিবারের লোকজন মণিরামপুরে এসে আবু সাঈদকে শনাক্ত করে বাড়িতে নিয়ে যান।
ছেলেকে ফিরে পেয়ে আবু সাঈদের মা ও বোন আবেগাপ্লুত হয়ে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “আপনাদের মতো ভালো মানুষ এখনো দুনিয়াতে আছেন বলেই আমাদের হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছি। আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ পাক আপনাদের মঙ্গল করুন।”
দুই সাংবাদিকের মানবিক উদ্যোগে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছে আবু সাঈদের পরিবার।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗