ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

টানা দ্বিতীয়বার ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ থানা বালিয়াডাঙ্গী

Ajker prithibi
অক্টোবর ৪, ২০২৬ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

 

 

সেপ্টেম্বর ২০২৬ মাসের মূল্যায়নে আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ থানার মর্যাদা অর্জন করেছে বালিয়াডাঙ্গী থানা। এ নিয়ে টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল থানাটি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি দমন, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবায় দায়িত্বশীল ভূমিকা রাখায় বালিয়াডাঙ্গী থানা এ স্বীকৃতি অর্জন করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

থানার এ সাফল্যের পেছনে অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দায়িত্ব পালনে তাঁর তৎপরতা, পেশাদারিত্ব ও সাধারণ মানুষের প্রতি মানবিক আচরণ প্রশংসিত হয়েছে।

টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ থানার মর্যাদা অর্জন করায় বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলামসহ থানার সকল পুলিশ সদস্যকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয়রা।

তারা আশা করছেন, ভবিষ্যতেও বালিয়াডাঙ্গী থানা আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় আরও কার্যকর ভূমিকা রাখবে।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗