ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিলজাতীয় মাদক ও ৬২০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

Ajker prithibi
অক্টোবর ৩, ২০২৬ ১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

 

আবু সুফিয়ান বাবু

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ১২৩ বোতল ফেন্সিডিলজাতীয় মাদকদ্রব্য ও ৬২০টি ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ ঘটনায় মাদক বহন ও সংরক্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার বেলুয়া ও বরুয়াল এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হরিপুর থানার কোশগাঁও গ্রামের মো. এনাবুলের ছেলে জসিম উদ্দিন (৩২) এবং বরুয়াল গ্রামের মৃত নুহু বিশ্বাসের ছেলে মো. তোফাজ্জল ওরফে তফজুল (২৮)।

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দিনাজপুর ক্যাম্পের একটি দল বেলুয়া গ্রামের জাদুরানি থেকে বনগাঁওগামী সড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে জসিম উদ্দিনের কাছ থেকে ৭৪ বোতল পিকেড্রিল ও ৪৯ বোতল ফেন্সিবিল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৯টার দিকে বরুয়াল গ্রামে তোফাজ্জল ওরফে তফজুলের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তার শয়নকক্ষের একটি শোকেসে তল্লাশি করে ৬২০টি ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে এসআরবি-১৩। এ ঘটনায় তাকেও গ্রেপ্তার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗