ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

ফুলছড়ির উদাখালি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান টিটু মিয়া

Ajker prithibi
অক্টোবর ১৫, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

 

ফয়সাল রহমান জনি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৩ নম্বর উদাখালি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মোঃ টিটু মিয়া। এ লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

সম্প্রতি ইউনিয়নবাসীর উদ্দেশে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় মোঃ টিটু মিয়া বলেন, এলাকার উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে কাজ করতে চান তিনি। সবার সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় উদাখালি ইউনিয়নকে একটি উন্নত, সুন্দর, সমৃদ্ধ ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বার্তায় তিনি আরও বলেন, ইউনিয়নের মানুষের পাশে থেকে তাদের পরামর্শ গ্রহণ এবং জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকতে চান। এ জন্য তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা, পরামর্শ ও সমর্থন প্রত্যাশা করেন।

মোঃ টিটু মিয়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে সবার সহযোগিতা কামনা করেছেন।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗