ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা ও নিরপেক্ষতার ওপর গুরুত্ব

Ajker prithibi
অক্টোবর ১৪, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

 

আবু সুফিয়ান বাবু

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়া রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম এবং ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

পরে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে প্যানেলভুক্ত প্রিজাইডিং অফিসারদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অব.)। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সভায় ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

মতবিনিময় সভায় নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে অনুসরণ এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় গুজব ও অপতথ্য ছড়ানো ঠেকানো, নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভায় নির্বাচনি অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗