ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

সরিষাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Ajker prithibi
অক্টোবর ১৪, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

 

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে জামালপুরের সরিষাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি পালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন , উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক (অব:) গোলাম কিবরিয়া বাবলু, সরিষাবাড়ী প্রেস ক্লাবের
সহ সভাপতি এম এ রউফ, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন। অনুষ্ঠানে বিভিন্ন পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗