ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

কচুয়ার কড়ইয়ায় আল-হিকমাহ সোশ্যাল কমপ্লেক্স ও মাদক নির্মূল কমিটির অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

Ajker prithibi
অক্টোবর ১৪, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

 

কচুয়া (চাঁদপুর)

চাঁদপুরের কচুয়ায় কড়ইয়া আল-হিকমাহ সোশ্যাল কমপ্লেক্স কর্তৃক প্রস্তাবিত মাদক নির্মূল কমিটির অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আসরের নামাজের পর পর কড়ইয়া উত্তর পাড়া জামে মসজিদ মাঠে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মাজাহারুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক কমিশনার আব্দুর রহিম প্রধান।

সভায় প্রধান অতিথি’ হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী এবং ৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শহীদুল্লাহ মুন্সী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংগ্রামী ছাত্রনেতা কচি, ইমাম মাওলানা মাজাহারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি আজিজুল ইসলাম বলেন, “কড়ইয়া যেহেতু মাদকের আখড়া, আপনাদের সহযোগিতা পেলে সর্ব প্রথম আমি কড়ইয়াকেই মাদকমুক্ত গড়ব ইনশাআল্লাহ।”

তিনি আরো বলেন, “এই মাসের ২৮ তারিখের পর আর কাউকে ছাড় দেওয়া হবে না। এখন তো বুঝিয়ে, ভাই ডেকে বুকে টেনে নিচ্ছি, তাবলীগে দিচ্ছি। আর বুঝাবুঝি হবে না ২৮ তারিখের পর।”

এসময় কমিটির সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা যেভাবে একটিভ ভাবে কাজ করেছেন, ঠিক সেভাবে একটিভ ভাবে কাজ করুন। ইনশাআল্লাহ ভালো একটা ফিডব্যাক আমরা কড়ইয়া থেকে বের করতে পারবো।”

সভায় ১২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির তালিকা নিম্নরূপ:

উপদেষ্টা মন্ডলী:
১. জনাব আব্দুর রহিম প্রধান
২. মাওলানা নূর মোহাম্মদ
৩. জনাব আমানুল্লাহ আমান
৪. ডা. সেফায়েত উল্লাহ মানিক
৫. জনাব উসমান গণী
৬. জনাব পরান গাজী (পিতা- ডা. রহমত আলী)

সভাপতি: হাজী মনজুর হোসেন
সিনিয়র সহ-সভাপতি: মোঃ বাবুল (আড়ংদার)
সহ-সভাপতি: এরশাদ প্রধান ও জাকির হোসেন
সাধারণ সম্পাদক: মুক্তার প্রধান
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: ইমান আলী
সাংগঠনিক সম্পাদক: মোঃ ইয়াছিন বক্তার
সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ আরিফ
প্রচার সম্পাদক: রিয়াজ হোসেন
সহ-প্রচার সম্পাদক: সালাউদ্দিন
দপ্তর সম্পাদক: মাওলানা মাজহারুল ইসলাম
সহ-দপ্তর সম্পাদক: ইয়াছিন (হাজী বাড়ি)
অর্থ বিষয়ক সম্পাদক: সোহাগ প্রধান
সহ অর্থ বিষয়ক সম্পাদক: ইউসুফ (বাবুর্চি)
আইন বিষয়ক সম্পাদক: সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন রাজ
ক্রীড়া বিষয়ক সম্পাদক: মাহদি আল মিরাজ
সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক: সাকিল প্রধান

অনুষ্ঠান শেষে মাদকমুক্ত কড়ইয়া গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗