ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

ঠাকুরগাঁওয়ে কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি মির্জা ফয়সাল আমিন

Ajker prithibi
অক্টোবর ১৩, ২০২৬ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

 

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁও সদর উপজেলায় নির্বাচনী প্রচারণায় বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমিন।

সোমবার (১২ অক্টোবর) সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালানোর সময় তিনি এসব অঙ্গীকার তুলে ধরেন। এ সময় এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের জীবনমান বৃদ্ধি এবং মৌলিক চাহিদা পূরণের বিষয়গুলো গুরুত্ব পায়।

প্রচারণাকালে মির্জা ফয়সল আমিন বলেন, মানুষের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং বেকারত্ব কমাতে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, এমন একটি সমাজ গড়ে তোলা প্রয়োজন, যেখানে মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন এবং নিজেদের অধিকার নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দিয়ে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান বিএনপির এই প্রার্থী।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗