ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

‎যশোরসহ সাত জেলায় দুর্গাপূজার নিরাপত্তায় ২ হাজার বিজিবি সদস্য

Ajker prithibi
অক্টোবর ১৬, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

 

‎সেলিম রেজা তাজ,
‎
‎শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় ২ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। যশোর, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জসহ সাতটি জেলার সীমান্তবর্তী এলাকা এবং বিভিন্ন শহরের ২২২টি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।
‎
‎শুক্রবার (১৬ অক্টোবর) থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ বিশেষ ব্যবস্থা কার্যকর থাকবে।
‎
‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২৯টি এবং যশোর শহরে ২০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসানের সঙ্গে সমন্বয় করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
‎
‎এ ছাড়া সীমান্তবর্তী এলাকায় চোরাচালান, নাশকতা ও দুষ্কৃতকারীদের সম্ভাব্য তৎপরতা প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপূর্ণ এলাকায় ৫৮টি বেইজ ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
‎
‎যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার পাশাপাশি গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় জেলা প্রশাসনের অনুরোধে তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
‎
‎বিজিবি জানিয়েছে, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা হবে। এ ক্ষেত্রে পূজামণ্ডপ কর্তৃপক্ষ, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।
‎
‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।এছাড়া যেকোন প্রয়োজনে তাৎক্ষনিক সহযোগিতা প্রদান করার জন্য যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। আসন্ন পূজাকে সামনে রেখে সীমান্তবর্তী বিওপি সমূহে জনবল বৃদ্ধি করা হয়েছে।
‎

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗