নারায়ণগঞ্জ বারে শোকের ছায়া, একদিনের ব্যবধানে দুই আইনজীবীর মৃত্যু
লাবনী আক্তার একদিনের ব্যবধানে নারায়ণগঞ্জের দুই বিজ্ঞ আইনজীবীর মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে নেমে এসেছে শোকের ছায়া। গত বৃহস্পতিবার অ্যাডভোকেট জালাল উদ্দিন ভূঁইয়া এবং শুক্রবার অ্যাডভোকেট আফরোজা বেগম মৃত্যুবরণ করেন। দুই বিজ্ঞ আইনজীবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি। তাঁদের স্মরণে সমিতির উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শোকসভায় বক্তারা মরহুম দুই আইনজীবীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। শোকসভায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা উপস্থিত ছিলেন। দুই সহকর্মীর আকস্মিক মৃত্যুতে আইনজীবী অঙ্গনে গভীর...
লাবনী আক্তার
একদিনের ব্যবধানে নারায়ণগঞ্জের দুই বিজ্ঞ আইনজীবীর মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে নেমে এসেছে শোকের ছায়া। গত বৃহস্পতিবার অ্যাডভোকেট জালাল উদ্দিন ভূঁইয়া এবং শুক্রবার অ্যাডভোকেট আফরোজা বেগম মৃত্যুবরণ করেন।
দুই বিজ্ঞ আইনজীবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি। তাঁদের স্মরণে সমিতির উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শোকসভায় বক্তারা মরহুম দুই আইনজীবীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
শোকসভায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা উপস্থিত ছিলেন। দুই সহকর্মীর আকস্মিক মৃত্যুতে আইনজীবী অঙ্গনে গভীর শোকের আবহ বিরাজ করছে।