ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

কার্পাসডাঙ্গা কুতুবপুরে বাড়ির গেটে ময়লা আবর্জনা ফেলে চলাচলের রাস্তা বন্ধ

Ajker prithibi
অক্টোবর ১৭, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ আবুল হাশেম

দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতু্বপুর গ্রামের আহমদ খাঁর ছেলে আসান খাঁর (৬০) বাড়ির সামনে চলাচলের গেটে গাড়ি বোঝাই গোবর ফেলে চলাচল বন্ধ করে দেবার অভিযোগ উঠেছে একই গ্রামের মোহাম্মদ খাঁর ছেলে মোনাজাত(৫৫) এর বিরুদ্ধে।আসান খাঁ জানান মোনাজাত খাঁ দীর্ঘদিন ধরে আমার জমি দখলের চেষ্টা করছে।আমার আড়াই কাঠা ভিটা জমি দখল করে নিয়ে প্রাচীর দিয়ে ঘিরে নিয়েছে।আজ শক্রুবার সকালে আমার বাড়ির গেটে গাড়ি বোঝাই গোবর ফেলে চলাচল বন্ধ করে দিয়েছে।গোবরের দূর্গন্ধে আমরা ঘরে থাকতে পারছিনা। খাবার খেতে পারছিনা। দূর্গন্ধের চোটে অসুস্থ হয়ে পড়ছে বাড়ির লোকজন।এমন কি তারা বলছে এবার মানুষের মল এনে আমাদের গেটের সামনে ফেলবে।আমাদের কায়দা করে ছাড়বে।তার দোতলা ঘর আমার জমির ভিতর।সেটাও সে ছাড়ছেনা।বরং নানান ভাবে হুমকি দিচ্ছে।এ বিষয়ে জানতে মোনাজাত খাঁর সাথে কথা বললে তিনি জানান জমি আমাদের।আমাদের বাবাদের সময় জমি ট্রান্সফার করে ভাগাভাগি করা আছে। তাকে এখানে জমি নিতে হলে আমাদের জমিও তাকে ছাড়তে হবে।আমাদের জমিতে আমরা গোবর ফেলেছি।এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জুম্মান খানের সাথে কথা বললে তিনি জানান বিষয়টা আমাদের জানা নেই। এ ধরনের ঘটনা ঘটলে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗