ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

কালিগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

Ajker prithibi
অক্টোবর ১৭, ২০২৬ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

 

তাপস কুমার ঘোষ,
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান বাথুয়াডাঙ্গা সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। এ সময় তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় অংশ নেন।শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মন্দির প্রাঙ্গণে পরিদর্শন করেন।কালিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রণজিৎ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা ও কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বায়জিদ হোসেন। এ ছাড়া কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান শাহিন এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্তরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম বলেন, এ বছর দুর্গাপূজা উপলক্ষে মন্দির গুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি পূজা উদযাপন নির্বিঘ্ন করতে সরকারি সুযোগ-সুবিধাও বৃদ্ধি করা হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপনে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।পরিদর্শন ও মতবিনিময় শেষে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ সুপার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নলতা সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗