ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান

Ajker prithibi
অক্টোবর ১৭, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ মিনারুল ইসলাম

​
​চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ৬টি স্বর্ণের বারসহ মো. দবির উদ্দিন (৫৫) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)। জব্দকৃত ৭০০ গ্রাম ওজনের এই স্বর্ণের বারগুলো অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।

​চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সূত্রে জানা যায়, আজ শনিবার (১৭ই অক্টোবর ২০২৬) দুপুর আনুমানিক ১:৩৫ মিনিটেরর সময় গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। ব্যাটালিয়নের অধীনস্থ মুন্সিপুর বিওপির হাবিলদার মো. আল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

​অভিযানকারী দল সীমান্তের মেইন পিলার ৯৩ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর এলাকার একটি কবরস্থানের পাশ থেকে সন্দেহভাজন মো. দবির উদ্দিনকে আটক করে। পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

​জব্দকৃত আলামত ও আসামির পরিচয়ঃ
​উদ্ধারকৃত স্বর্ণ: ৬টি স্বর্ণের বার (মোট ওজন ৭০০ গ্রাম)।
​আনুমানিক বাজারমূল্য: ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।
​আটককৃত ব্যক্তি: মো. দবির উদ্দিন (৫৫), পিতা- মৃত দলিল, সাং- মুন্সিপুর, থানা- দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গা।

​বিজিবি সূত্রে আরও জানা গেছে, আটককৃত চোরাকারবারীর বিরুদ্ধে প্রচলিত চোরাচালান ও শুল্ক আইনে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে দামুড়হুদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো সরকারি কোষাগারে (চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে) জমা দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।

​এ বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান গণমাধ্যমকে জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান, মাদক এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান দমনে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) এ ধরনের বিশেষ অভিযান এবং গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗