ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

পীরগঞ্জে দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার, টহলে বিজিবি

Ajker prithibi
অক্টোবর ১৬, ২০২৬ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

 

আবু সুফিয়ান বাবু,

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর সদস্যরা বিভিন্ন পূজামণ্ডপে বিশেষ টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) দিনব্যাপী উপজেলার সেনগাঁও ইউনিয়নের দেওদা কানারী পূজামণ্ডপসহ সীমান্তবর্তী এলাকার একাধিক পূজামণ্ডপে এ কার্যক্রম পরিচালিত হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তঘেঁষা এলাকায় দুর্গাপূজা উপলক্ষে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। পূজামণ্ডপের আশপাশে নিয়মিত টহলের পাশাপাশি সার্বিক পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন বিজিবি সদস্যরা। এর মাধ্যমে পূজারী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

দিহানগর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম জানান, দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য, সামাজিক বন্ধন ও সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্বপূর্ণ প্রতীক। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্ভয়ে ও আনন্দের সঙ্গে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই বিজিবির পক্ষ থেকে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, পূজার শেষ দিন পর্যন্ত সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে বিজিবির সতর্ক নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে, সীমান্ত এলাকায় বিজিবির বাড়তি নিরাপত্তাব্যবস্থা ও নিয়মিত টহলে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বী এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ উৎসবের পরিবেশ বজায় রাখতে এবং সবার মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করতে সহায়ক ভূমিকা রাখছে।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗