ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

​ডিমলায় ৫১ বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

Ajker prithibi
অক্টোবর ১৪, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 

​হাবিবুর রহমান হাবিব

​নীলফামারীর ডিমলা উপজেলায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর বিশেষ অভিযানে ইয়াবাসহ এক শীর্ষ ও পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার ডোঙ্গর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত তার মোটরসাইকেলটি জব্দ করা হয়।

​গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শ্রী রঞ্জন দেবনাথ (পিতা: নিকীন দেবনাথ)। তিনি ডিমলা উপজেলার খগারহাট এলাকার বাসিন্দা।

​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সীমান্ত এলাকা থেকে এক মাদক ব্যবসায়ী মোটরসাইকেলে করে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ডিমলার ডোঙ্গর বাজার এলাকায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে ৫১ বিজিবির অধীনস্থ থানারহাট বিওপি’র হাবিলদার মো: আলী ওসমানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

​রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পৌঁছালে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সে মোটরসাইকেল ফেলে রেখে অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী ক্ষেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করে। তবে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন।

​পরবর্তীতে আটককৃত রঞ্জন দেবনাথের শরীর তল্লাশি করে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তার মোটরসাইকেলটি জব্দ করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত ইয়াবা ও মোটরসাইকেলের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৬৩ হাজার ৩০০ টাকা।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, রঞ্জন দেবনাথ দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকাসহ ডিমলার বিভিন্ন স্থানে প্রত্যক্ষভাবে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত।
​অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।

​রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় যেকোনো মূল্যে মাদকের চোরাচালান বন্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗