ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

মণিরামপুরে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের বাথরুমের পাইপ ভেঙে দুর্ভোগ, দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ীরা

Ajker prithibi
অক্টোবর ১২, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

 

আব্দুল্লাহ আল মামুন,

যশোরের মণিরামপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের বাথরুমের পাইপ ভেঙে নোংরা পানি ও ময়লা বাইরে পড়ে পরিবেশ দূষিত হচ্ছে। এক মাসেরও বেশি সময় ধরে এ অবস্থা চলতে থাকায় তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাথরুমের ভাঙা পাইপ দিয়ে ময়লা বাইরে পড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে বসে থাকা ও ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ করেছেন তাঁরা।
ভুক্তভোগী মাওলানা আহসান কবীর বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি। জনস্বাস্থ্য রক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের এমন অস্বাস্থ্যকর পরিবেশ দুঃখজনক। দ্রুত এ সমস্যার সমাধান হওয়া প্রয়োজন।স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম বলেন, “আমি প্রতিদিন সকালে এই হোটেলে চা খেতে আসি। কিন্তু জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের বাথরুমের পাইপ ভেঙে দুর্গন্ধ ছড়াচ্ছে। এ কারণে এখানে বসে চা খাওয়াও কঠিন হয়ে পড়েছে।” তিনি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।এ বিষয়ে মাওলানা আহসান কবীর ক্ষোভ প্রকাশ করে বলেন, “অফিসের নাম জনস্বাস্থ্য, অথচ তাদের কার্যক্রমেই অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে।”এদিকে, বিষয়টি জানতে চাইলে মণিরামপুর জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের কর্মকর্তা জয়দেব কুমার দত্ত বলেন, “গত এক সপ্তাহ আগে বিষয়টি আমাকে জানিয়েছে। মিস্ত্রি ডেকে দ্রুত ঠিক করে দেব।”দীর্ঘদিন ধরে চলা এ সমস্যার কারণে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ দূষণ রোধে দ্রুত ভাঙা পাইপ মেরামত করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗