ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)’র অভিযানে ডোমারে শীর্ষ মাদক কারবারি ইয়াবাসহ গ্রেপ্তার

Ajker prithibi
অক্টোবর ১৫, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

 

​হাবিবুর রহমান হাবিব

নীলফামারীর ডোমার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৫১ বিজিবি)-এর বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ মোঃ কামাল হোসেন নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১২:৩০ মিনিটে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)’র অধীনস্থ বালাপাড়া বিওপির একটি চৌকস টহলদল এই অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকা থেকে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি ডিমলা উপজেলার দালালগঞ্জ বাজার এলাকায় আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুবেদার মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সেখানে কৌশলগত অবস্থান নেয়।

সন্দেহভাজন ব্যক্তি উপস্থিত হলে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। এ সময় সে সঙ্গে থাকা মাদক ফেলে অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী ক্ষেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে ধরে ফেলেন।

​পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৩,০০০ (তিন হাজার) টাকা।

​গ্রেপ্তারকৃত মোঃ কামাল হোসেন (পিতা: আকবর আলী) নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি এলাকার বাসিন্দা।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও বিভিন্ন মাদক কারবারের সঙ্গে জড়িত। বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।

​এ বিষয়ে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় যেকোনো মূল্যে মাদকের চোরাচালান বন্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗