ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

শান্তি ও সম্প্রীতি রক্ষায় গোলাপগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

Ajker prithibi
অক্টোবর ১৫, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 

 

হাফিজুল ইসলাম লস্কর

ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলাপমেন্টের অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ‘মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্টেবিলিটি’ (এমআইপিএস)-এর যৌথ উদ্যোগে পরিচালিত পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইউথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের (ওয়াইপিএজি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় গোলাপগঞ্জ পৌর শহরের একটি রেস্টুরেন্ট হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা গোলাপগঞ্জ উপজেলায় সব ধরনের সংঘাত পরিহার করে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার স্বার্থে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি বিদ্যমান প্রকল্পটি শেষ হলেও পিএফজি ও ওয়াইপিএজি সদস্যরা নিজেদের ব্যবস্থাপনায় শান্তি সম্প্রীতির কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আশ্বস্ত করেন।

​বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিমের সভাপতিত্বে এবং পিএফজি সমন্বয়কারী মাহবুবুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পিএফজি অ্যাম্বাসেডর হেলালুজ্জামান হেলাল। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শহীদুর রহমান সুহেদ।

​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী ও এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা।

​অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন পিএফজি সাবেক সমন্বয়কারী আব্দুল আহাদ, সদস্য মাওলানা মাসুক আহমদ, মাহবুবুল হক লুলু, আব্দুল কাদের সেলিম, ফখরুল ইসলাম, জাবেদুর রহমান, ওয়াইপিএজি সমন্বয়কারী মাজহারুল ইসলাম হাসান, মাহফুজ খান, হাসান আহমদ, মেহরাবুল আলম চৌধুরী মিহাদ, মীর মোহাম্মদ মুমিন ও হাম্মাদ হোসেন খান ইয়াহিয়া।

​এছাড়াও সভায় অ্যাম্বাসেডর মাহফুজ আহমদ চৌধুরী ও পারভেজ আহমদ, সাবেক কাউন্সিলর মেহেরুন বেগম, সুফিয়া বেগম, আব্দুল হক, দেলওয়ার হোসেন মাহমুদ, হাফিজ আব্দুল আলিম, রাবেয়া ইয়াসমিন, রাহমিনা বেগম, আব্দুল আজিজ মুন্না, তাসলিমা খাতুন, এবং ওয়াইপিএজি সদস্য আমিনা ইসলাম লিপা, আমরিন জান্নাত হিয়া, রিমা, আফসানা আমরিন মিম, সাদিয়া ফেরদৌস মিশি ও মোমতারিন ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗