ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির কাছে নির্বাচন কমিশনের দায়িত্ব হস্তান্তর

Ajker prithibi
অক্টোবর ১৫, ২০২৬ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

 

 

হাফিজুল ইসলাম লস্কর

সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে নির্বাচন কমিশন।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে গোলাপগঞ্জ পৌর শহরের আব্দুল মুতলিব কমপ্লেক্স-এর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই দায়িত্ব হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

​দায়িত্ব হস্তান্তরকালে নির্বাচন কমিশনের প্রধান কমিশনার এডভোকেট দেলোয়ার হোসেন দিলু এবং কমিশন সদস্য শহিদুর রহমান সুহেদ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির পক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সহ-সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ বাবর, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, ক্রীড়া সম্পাদক তামিম আহমদ এবং সাংস্কৃতিক সম্পাদক ফাহাদ হোসাইন।

​দায়িত্ব হস্তান্তর পর্বে সদ্য সমাপ্ত নির্বাচনের আয়-ব্যয়ের চূড়ান্ত হিসাব উপস্থাপন করা হয়। হিসাব পেশ শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রেসক্লাবের নতুন নেতৃত্বের হাতে নগদ ফান্ড (তহবিল) আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। একই সঙ্গে নতুন কমিটির কাছে ক্লাবের সকল প্রশাসনিক ও দাপ্তরিক দায়িত্ব হস্তান্তর করা হয়।

​দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ গোলাপগঞ্জে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি স্থানীয় গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়ন ও স্বার্থ রক্ষায় সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার প্রকাশ করেন।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗