ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফুটালেন এমপি রাসেল

Ajker prithibi
অক্টোবর ১৫, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ মিনারুল ইসলাম

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় এক অসহায় প্রতিবন্ধী সন্তানের বাবার জীবিকার একমাত্র অবলম্বন ‘পাখি ভ্যান’টি চুরি হওয়ার পর, তাঁর পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

সম্প্রতি গণমাধ্যমে অসহায় ওই বাবার ভ্যানটি চুরি হওয়ার খবর প্রকাশিত হলে বিষয়টি সংসদ সদস্যের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (১৫ই অক্টোবর ২০২৬ ইং) মাননীয় এমপি মহোদয় এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ওই অসহায় পরিবারের হাতে একটি নতুন পাখি ভ্যান তুলে দেওয়া হয়।

ভ্যান হস্তান্তরকালে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তার উপস্থিত থেকে অসহায় পরিবারটির হাতে এই উপহার তুলে দেন।
নতুন ভ্যানটি হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রতিবন্ধী সন্তানের বাবা।

এই উদ্যোগের ফলে পরিবারটি তাদের একমাত্র জীবিকা ফিরে পাওয়ার পাশাপাশি নতুন করে আত্মনির্ভরশীল হওয়ার আলো দেখছে। সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল জানান, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। জনকল্যাণে এবং চুয়াডাঙ্গার অসহায় মানুষের কল্যাণে এই ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। ভ্যান হস্তান্তরকালে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗