ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

​হাতীবান্ধায় এমপি হাসান রাজিব প্রধানের উদ্যোগে পূজামণ্ডপে জিআর চাল ও উপহার সামগ্রী বিতরণ

Ajker prithibi
অক্টোবর ১৬, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

 

হাবিবুর রহমান

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে সরকারি জিআর (নগদ চাল/ত্রাণ) চাল ও বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

​১৬ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান উপস্থিত থেকে এসব উপহার ও খাদ্যসামগ্রী প্রদেয় প্রতিনিধিদের হাতে তুলে দেন।

 

​অনুষ্ঠানে উপজেলার মোট ৭৩টি পূজা মণ্ডপ ও মন্দিরের অনুকূলে সরকারি চাল ও শাড়ি কাপড়ের পাশাপাশি সংসদ সদস্যের নিজস্ব ব্যক্তিগত তহবিল থেকেও চাল ও ডাল বিতরণ করা হয়।

​বিতরণকালে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বলেন, “বর্তমান সরকারের আমলে ধর্মীয় সম্প্রীতি ও উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে মন্দিরে মন্দিরে বরাদ্দ বাড়ানো হয়েছে।” এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে এ ধরনের সহযোগিতা ও বরাদ্দ অব্যাহত রাখার আশ্বাস দেন।

​উপহার সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল আহমেদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য বিপুল সংখ্যক নেতাকর্মী।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗