ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

বানিয়াচংয়ে মহিলা ইউপি সদস্যের বাড়িতে পুলিশের অভিযানে যুবক-যুবতী আটক

Ajker prithibi
অক্টোবর ৪, ২০২৬ ১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

বানিয়াচংয়ে মহিলা ইউপি সদস্যের বাড়িতে পুলিশের অভিযানে যুবক-যুবতী আটক হবিগঞ্জের বানিয়াচংয়ে এক নারী ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে এক যুবক ও এক যুবতীকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের রায়েরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হকের দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) হাদিউল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ইউপি সদস্য দোলেনা বেগমের বাড়িতে অভিযান চালায়। সেখানে অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগের বিষয়ে তথ্য পাওয়ার পর অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানের সময় এক যুবক ও এক যুবতীকে আটক করে থানায় নেওয়া হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ওই বাড়িতে বিভিন্ন সময় নারী-পুরুষের যাতায়াত নিয়ে তাঁদের মধ্যে সন্দেহ ও অভিযোগ ছিল। সেখানে অর্থের বিনিময়ে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও করেন কয়েকজন। তবে এসব অভিযোগের স্বাধীন কোনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ নাজমুল হক দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗