ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

কৃষি বিপ্লব পাল্টে দিয়েছে ভুট্টা

Ajker prithibi
অক্টোবর ৩, ২০২৬ ৬:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

কৃষিতে এখন ভুট্টার অবদান অনস্বীকার্য। বিশেষ করে ভুট্টার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে দেশের পোলট্রি ও ডেইরি শিল্প। এই ভুট্টাই এখন উত্তর জনপদ লালমনিরহাট থেকে মঙ্গাকে দূর করেছে। তাই তো কৃষিতে ভুট্টার অবদানকে সমুন্নত রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে লালমনিরহাটে। দেশের উত্তরের এই জেলার প্রাণকেন্দ্রে তৈরি করা হলো ভাস্কর্য। দৃষ্টিনন্দন ভুট্টা চত্বর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী বলেন, ভুট্টায় ভরা সবার ঘর, লালমনিরহাট স্বনির্ভর- এটি কেবল একটি স্লোগান নয়, এটি লালমনিরহাটের মানুষের কষ্টার্জিত অর্জনের আসল প্রতিচ্ছবি। চরাঞ্চলসহ জেলার বিস্তীর্ণ অঞ্চলের কৃষক আজ ভুট্টা চাষ করে নিজেদের ভাগ্য বদলে দিয়েছেন। স্থানীয় অর্থনীতিতে ভুট্টার এই অভূতপূর্ব অবদানকে চিরস্মরণীয় করে রাখতেই জেলা শহরের প্রাণকেন্দ্রে এই ‘ভুট্টা চত্বর’ নির্মাণ করা হচ্ছে। মন্ত্রী আরও যোগ করেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে। লালমনিরহাটের ভুট্টাকে ঘিরে যাতে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে ওঠে এবং কৃষকরা তাদের পণ্যের সঠিক ও ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗