ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

দামুড়হুদায় নতুন এসিল্যান্ড মো: সাজ্জাদ হোসেনের যোগদান, ইউএনও’র অভিনন্দন

Ajker prithibi
অক্টোবর ৬, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ মিনারুল ইসলাম

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে মো: সাজ্জাদ হোসেন আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

আজ মঙ্গলবার ০৬ ই অক্টোবর ২০২৬ ইং দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে চমৎকার অভ্যর্থনা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন নবাগত সহকারী কমিশনারকে (ভূমি) ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।

এ সময় তিনি নতুন এসিল্যান্ডের সফল কর্মকাল কামনা করেন এবং উপজেলার ভূমি সেবা আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।

যোগদান শেষে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো: সাজ্জাদ হোসেন জানান, সরকারি নির্দেশনা মোতাবেক সাধারণ মানুষের দোড়গোড়ায় স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ডিজিটাল ভূমি সেবা পৌঁছে দিতে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।

ভূমি অফিসের সেবাগ্রহীতারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ নজর রাখা হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗