ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

বেনাপোল বন্দরের নিহত শ্রমিকের পরিবারকে ২০ হাজার ও আহত শ্রমিককে ১০ হাজার টাকা সহায়তা

Ajker prithibi
অক্টোবর ৬, ২০২৬ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

 

শাহাবুদ্দিন আহামেদ

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর নিহত শ্রমিক রবিউল ইসলামের পরিবারের হাতে ২০ হাজার টাকা এবং দুর্ঘটনায় আহত শ্রমিক আখতারুজ্জামানের পরিবারের হাতে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল ১১টার দিকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ নিহত ও আহত শ্রমিকের স্বজনদের হাতে অনুদানের অর্থ তুলে দেন।

জানা যায়, বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড-আনলোডের কাজ করার সময় দুর্ঘটনার শিকার হন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ শ্রমিক রবিউল ইসলাম ও আখতারুজ্জামান। দুর্ঘটনায় রবিউল ইসলাম মৃত্যুবরণ করেন এবং আখতারুজ্জামান গুরুতর আহত হন।

এ ঘটনায় নিহত রবিউল ইসলামের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা এবং আহত আখতারুজ্জামানের চিকিৎসা ও পরিবারের সহায়তার জন্য ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি মোঃ তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী।

শ্রমিক ইউনিয়ন নেতারা নিহত রবিউল ইসলামের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত আখতারুজ্জামানের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

 

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗