ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে কুলসুম আক্তার (৯) দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

Ajker prithibi
অক্টোবর ৬, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ওয়ালী রহমান

নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। কুলসুম নাসিরপুর গ্রামের সৌদি আরবপ্রবাসী মো. জয়নাল মিয়ার মেয়ে এবং ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

বিদ্যালয় ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ভাত রান্না না হওয়ায় মুড়ি ও চা খেয়ে স্কুলে যায় কুলসুম। স্কুলে গিয়ে সহপাঠীদের সঙ্গে কিছুক্ষণ খেলাধুলা করে সে। পরে বিদ্যালয়ের টিউবওয়েল থেকে পানি পান করে সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় ওঠার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। বিষয়টি দেখে অন্য শিক্ষার্থীরা তাকে নিচে নামিয়ে আনে এবং তার মাথায় পানি দেয়। এ সময় তার শ্বাসকষ্ট হচ্ছিল। পরে খবর পেয়ে শিক্ষকরা ও তার মা তাকে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা,পরিবারের কাছে লাস হস্তান্তর করা হয়েছে।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗