ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

চুয়াডাঙ্গায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষ: নিহত কলেজ প্রভাষক

Ajker prithibi
অক্টোবর ৫, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ মিনারুল ইসলাম

০৫/১০/২০২৬ সোমবার

চুয়াডাঙ্গা জেলার হাটকালুগঞ্জ এলাকায় একটি দ্রুতগতির ট্রাক্টরের ধাক্কায় মো. শাহাজাহান আলী (৪৫) নামের এক কলেজ প্রভাষক নিহত হয়েছেন।

সোমবার (৫ই অক্টোবর ২০২৬) দুপুর ০১:২০ মিনিটে সময় চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের হাটকালুগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনের অদূরে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাজাহান আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মৃত আসমত আলীর ছেলে। তিনি স্থানীয় হোগলডাঙ্গা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

সরেজমিনে গিয়ে জানতে পারি প্রতিদিনের মতো আজও প্রভাষক শাহাজাহান আলী বাড়ি থেকে মোটরসাইকেলযোগে চুুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের হাটকালুগঞ্জ এলজিইডি ভবনের নিকটবর্তী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ও বেপরোয়া ট্রাক্টরের সাথে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষটি এতই প্রবল ছিল যে, প্রভাষক শাহাজাহান আলী মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপর সজোরে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাক্টরটির চালক গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয়দের মাঝে তাৎক্ষণিকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই স্থানীয় জনতা ও পথচারীরা এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি শেষে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া শুরু করে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ।

একজন সদালাপী, মেধাবী ও জনপ্রিয় শিক্ষকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে হোগলডাঙ্গা গ্রামসহ পুরো চুয়াডাঙ্গা এলাকায় এবং তাঁর কর্মস্থল হোগলডাঙ্গা কলেজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে নিহতের পরিবার, আত্মীয়স্বজন ও সহকর্মীরা ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে আসেন। তাঁদের কান্নায় ও আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। শিক্ষক সমাজের পক্ষ থেকেও এই ধরনের বেপরোয়া যান চলাচলের কারণে ঝরে যাওয়া প্রাণের ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর শোক প্রকাশ করা হয়েছে।

সড়ক দুর্ঘটনা রোধে এবং সাধারণ মানুষের জীবন রক্ষার্থে দ্রুতগতির ট্রাক্টর ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ট্রাফিক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗