ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Ajker prithibi
অক্টোবর ৫, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

 

 

রুবেল তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়, ইন্সট্রাক্টর বখতেয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা, প্রভাষক ইয়াসমিন সুলতানা এবং শিক্ষক সমিতির সভাপতি রঞ্জন তঞ্চঙ্গ্যা। সভাটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন থানা পুলিশের এসআই তৌকির আহমেদ, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শান্তিবরণ তালুকদার, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন এবং শিক্ষক পুতুল চন্দ্র তঞ্চঙ্গ্যা, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সুমী চক্রবর্তী, মনিষা দেওয়ানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, সামান্য বিষয়কে কেন্দ্র করে অনেক সময় শিক্ষকদের হেনস্তার শিকার হতে হয়। এ ধরনের পরিস্থিতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। একটি সাধারণ অ্যাসেম্বলি পরিচালনা করতে গিয়েও শিক্ষকদের নানা ধরনের হেনস্তার শিকার হতে হয়। অথচ শিক্ষকরা মানুষ গড়ার কারিগর এবং একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষকরাই পারেন ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলে পৃথিবীকে বদলে দিতে।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗