ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

কর্মদক্ষতায় ঠাকুরগাঁওয়ের সেরা রেজাউল করিম

Ajker prithibi
অক্টোবর ৫, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

 

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও:

কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও ধারাবাহিক ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৪-২৫ অর্থবছরে ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ পারফর্মার নির্বাচিত হয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংকের বালিয়াডাঙ্গী শাখার কর্মী মো. রেজাউল করিম।

রেজাউল করিম বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের স্কুল হাট এলাকার বাসিন্দা। তাঁর পিতা মো. শহিদুল। পল্লী সঞ্চয় ব্যাংকের বালিয়াডাঙ্গী শাখায় দায়িত্ব পালনকালে কর্মদক্ষতা ও দায়িত্ব পালনে আন্তরিকতার ভিত্তিতে তিনি জেলার সেরা পারফর্মার হিসেবে এ স্বীকৃতি অর্জন করেন।

সম্মাননা পাওয়ার পর রেজাউল করিম বলেন, “এ অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চাই।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন রেজাউল করিম। জেলার শ্রেষ্ঠ পারফর্মার হিসেবে তাঁর স্বীকৃতি বালিয়াডাঙ্গীর জন্যও গর্বের। তাঁর এ সাফল্য কর্মক্ষেত্রে অন্যদের ভালো কাজের প্রতি উৎসাহিত করবে বলে তারা মনে করেন।

রেজাউল করিমের এ অর্জনে পল্লী সঞ্চয় ব্যাংকের বালিয়াডাঙ্গী শাখার সহকর্মী ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗