ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

বেনাপোল সীমান্তে প্রায় ৪ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

Ajker prithibi
অক্টোবর ৫, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

‎
‎সেলিম রেজা তাজ,  বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎
‎সোমবার (৫ অক্টোবর) বেনাপোল আইসিপি এলাকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর টহলদল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
‎
‎জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৩৮টি শাড়ি, একটি থ্রি-পিস, তিনটি কম্বল ও সাতটি কসমেটিকস সামগ্রী। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬৬ হাজার টাকা।
‎
‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামারসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
‎
‎তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗