ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

নরসিংদীর শিবপুর পুটিয়া ইউনিয়ন পরিষদে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

Ajker prithibi
অক্টোবর ৬, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ কামাল হোসেন প্রধান

নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে পুটিয়া ইউনিয়ন পরিষদ এর ২০২৫ / ২০২৬ ইং অর্থবছরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বাস্তবায়িত প্রকল্পের শুভ উদ্বোধন সহ ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ৬ই অক্টোবর ২০২৬ ইং মঙ্গলবার দুপুরে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফাজানা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ সফি উল্লাহ উপ-পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার নরসিংদী। প্রধান অতিথি বলেন,ডেঙ্গু একটি মহামারী আকার ধারণ করেছে ,আমরা যদি বাসাবাড়ি অফিস,মাঠে পানি জমতে না দেই, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলি তাহলে ডেঙ্গু থেকে মুক্তি পাওয়া যাবে।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন বলেন, এখন আমরা যে সময়টা পার করে যাচ্ছি এ সময়টা সারা দেশে ডেঙ্গু মশা অতকৃত ভাবে ছড়িয়েছে, নরসিংদী ও শিবপুরে ডেঙ্গু রোগী অনেক বেশি পুটিয়া ইউনিয়ন একেবারে নরসিংদীর সাথে লাগুয়া সেক্ষেত্রে আমরা পুটিয়া তে কিন্তু অনেকেই ডেঙ্গু রোগে আক্রান্ত। যেভাবে ডেঙ্গু ছড়িয়েছে ,আজকে এখানে উপস্থিত পুটিয়া ইউনিয়ন এর সকল মসজিদের শ্রদ্ধেয় ইমাম সাহেব ,স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক বৃন্দ আপনারা যদি ক্লাসে শিক্ষার্থীদের কে একটু বলেন,যে তোমরা তোমাদের বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখবা তাহলে ডেঙ্গু রোগ প্রতিরোধ করা সম্ভব। সচিব আলতাফ হোসেন বলেন , পুটিয়া ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে আমরা দশ হাজার ডেঙ্গু সচেতনতা লিফলেট চাপানো হয়েছে,আরো দশ হাজার লিফলেট চাপানোর জন্য দেওয়া হয়েছে। পুটিয়া ইউনিয়ন এর প্রতিটি মসজিদ মাদ্রাসা,স্কুল, কলেজ,হাট বাজার দোকান পাট,চা স্টল লোকালয় সহ সকল জায়গায় বিতরণ করা হচ্ছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মোঃ এনামুর রহমান ভূঁইয়া উপ-সহকারী কর্মকর্তা পুটিয়া ভূমি অফিস। পুটিয়া ইউনিয়ন পরিষদ এর সদস্য ১/ ফাতেমা আক্তার ৩/ মালেকা বেগম ১/মোঃ হান্নান মিয়া ২/ মাহবুব মিয়া ৩ /রুবেল মিয়া ৪/ এরশাদ মিয়া ৫/আবুল বাশার খান ৭/মোঃ রুমান পাঠান মোঃ রতন মিয়া,আব্দুর রহিম হিসাব সহকারী মোঃ সালাউদ্দিন সরকার উদ্যোক্তা প্রমুখ। পরিশেষে বৃক্ষরোপন,উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗