ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার করে ফেরত দিল পুলিশ

Ajker prithibi
অক্টোবর ১৪, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

 জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের (Kirill Lander-Weber) হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করে তাঁর কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি পর্যটকের হাতে তুলে দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বিপিএম। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশ্যে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন ক্রিল ল্যান্ডার-ওয়েবার। গত ৭ অক্টোবর তিনি নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছান। দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য তিনি স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। এ সময় ল্যাপটপ ও ক্যামেরা ওয়েটিং রুমে রেখে পাশের একটি এটিএম বুথে টাকা তুলতে যান তিনি।

ফিরে এসে তিনি দেখতে পান, তাঁর ল্যাপটপ ও ক্যামেরা নেই। পরে তিনি নাটোর থানায় গিয়ে পুলিশের সহায়তা চান। পর্যটকের লিখিত অভিযোগের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত ও উদ্ধার অভিযান শুরু করে পুলিশ।

নাটোর সদর থানা, নাটোর জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে একাধিক টিম গঠন করে হারিয়ে যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। ধারাবাহিক অভিযানের একপর্যায়ে গত ১১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানাধীন কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে জার্মান পর্যটকের ম্যাকবুক ল্যাপটপটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান ক্রিল ল্যান্ডার-ওয়েবার। একই সঙ্গে বাংলাদেশ ভ্রমণের সময় তাঁর ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

এদিকে বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, হারানো ল্যাপটপ উদ্ধার এবং বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও ভাবমূর্তি উজ্জ্বল করার স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করেছেন আইজিপি। মঙ্গলবার নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর রহমান ও সাব-ইন্সপেক্টর মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

আইজিপি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও দলগত সাফল্যের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে দ্রুত ও পেশাদার পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

দেশি-বিদেশি সব নাগরিকের নিরাপত্তা প্রদান, জনগণের আস্থা অর্জন, পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং জনমুখী পুলিশিংয়ের ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান আইজিপি।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗