ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

সিরাজগঞ্জের কামারখন্দে ৪২ প্রবীণ শিখছেন কোরআন, ৭০ বছর বয়সে পেলেন ওমরাহ হজ্জের সুযোগ

Ajker prithibi
অক্টোবর ১২, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

 

মো ইয়াকুব আলী তালুকদার,
সিরাজগঞ্জের কামারখন্দে শৈশবে নানা প্রতিকূলতায় শেখা হয়নি পবিত্র কোরআন। জীবনের শেষ প্রান্তে এসে সেই অপূর্ণতা পূরণে কোরআন শিখছেন কামারখন্দ উপজেলার ৪২ প্রবীণ।

কামারখন্দ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে শেখ আব্দুস সালাম ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কোরআন শরিফ বিতরণ করা হয়। এ সময় লটারির মাধ্যমে ৭০ বছর বয়সী শফিকুল ইসলাম তারা বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ পান।

শফিকুল ইসলাম জানান, গত ১৫ মাস ধরে তিনি কোরআন শিখছেন। আল্লাহর রহমতে এখন ভালোভাবে পড়তে পারেন।

প্রতিদিন মাগরিবের পর থেকে এশার নামাজ পর্যন্ত চলে প্রবীণদের কোরআন শিক্ষা কার্যক্রম। ফাউন্ডেশন জানিয়েছে, দ্বিতীয় ব্যাচের পাঠদান শেষে তৃতীয় ব্যাচ চালুর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুনসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

তারিখ সোমবার ১২ অক্টোবর।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗