ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

জুড়ীর ফুলতলায় মাদক প্রতিরোধ ও ডেঙ্গু সচেতনতায় উঠান বৈঠক

Ajker prithibi
অক্টোবর ১২, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

মাদকের বিস্তার রোধ, মাদকাসক্তির ভয়াবহ কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে এক সচেতনতামূলক উঠান বৈঠক ও উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় ফুলতলার রাজকী এলবিনটিলা মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, জুড়ী, মৌলভীবাজারের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজারের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজারের পরিদর্শক ওমর কুমার সেন, ডাকটিলা বিওপির বিজিবি কমান্ডার শামসুল আলম, এলবিনটিলা চা-বাগানের সহব্যবস্থাপক অঞ্জন দেবনাথ, রাজকী এলবিনটিলা মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর সেলিম এবং ফুলতলা হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন ফুলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য দছির উদ্দিন, স্বপন মল্লিক ও মোরশেদ আহমেদ, ডালিম আহমেদ, দশম শ্রেণির শিক্ষার্থী ঝুমা রাজ প্রধানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সভায় মাদকের ভয়াবহ সামাজিক ও পারিবারিক পরিণতি, তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, মাদক ও ডেঙ্গু উভয়ই জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয়। মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মাদকবিরোধী মনোভাব গড়ে তোলা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗