ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

Ajker prithibi
অক্টোবর ১২, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ মুক্তাদির হোসেন,

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ১২ সেপ্টেম্বর (সোমবার) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত র‍্যালি উপজেলা পরিষদের চত্বর হতে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জনাব এ. টি. এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ হাসিবুল হাসান, কালীগঞ্জ, গাজীপুর এবং উপজেলার তথ্যসেবা কর্মকর্তা সোহা তামান্নাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা।
উক্ত অনুষ্ঠানে শিশু মেলা স্কুলের শিক্ষার্থীদের প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে এক অন্য মাত্রা এনে দেয় এবং কন্যা শিশু দিবসের অনুষ্ঠানটিকে সার্থক করে তোলে। আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের অধিকার সুরক্ষা, তাদের সুশিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিয়ে রোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗