
আবু সুফিয়ান বাবু,
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় মাদকসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার ২ নম্বর বালিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন মো. আলামিন ইসলাম (৪৪) ও মো. সাগর আলী (৪৭)। আলামিন ইসলাম কুমারপুর ফরেস্টের ডাঙ্গা এলাকার বাসিন্দা। অন্যদিকে সাগর আলীর বাড়ি বড় বালিয়া এলাকার শীতল সরকারপাড়ায়। তাঁদের দুজনেরই থানা ভূল্লী, জেলা ঠাকুরগাঁও।
স্থানীয় বাসিন্দারা তাঁদের আটক করার পর পুলিশের কাছে সোপর্দ করেন।
এ বিষয়ে ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। ভূল্লী উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।
মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনসচেতনতা ও স্থানীয়দের সহযোগিতাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


