ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু

Ajker prithibi
অক্টোবর ১৮, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ মুক্তাদির হোসেন,

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য উৎসব। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই চেতনাকে ধারণ করে বাংলাদেশে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করবে, এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও বলেন, দুর্গাপূজা যেন আনন্দ, উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। পূজামণ্ডপসহ সার্বিক পরিবেশের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
খালেকুজ্জামান বাবলু কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗