ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

লালমনিরহাটে জামায়াতের জেলা আমীর নির্বাচনে রুকন সম্মেলন অনুষ্ঠিত

Ajker prithibi
অক্টোবর ১৬, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 

​হাবিবুর রহমান হাবিব

বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার ২০২৭–২০২৮ কার্যকালের জেলা আমীর নির্বাচনের লক্ষ্যে এক উৎসবমুখর পরিবেশে সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ রুকন সম্মেলন ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

​সম্মেলনে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর আমীর এবং রংপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জামায়াতের বর্তমান আমীর এডভোকেট মোঃ আবু তাহের।

​প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান বলেন, “জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক সংগঠন।

সংগঠনের অভ্যন্তরীণ সততা, স্বচ্ছতা ও রুকনদের সুচিন্তিত মতামতের ভিত্তিতেই নেতৃত্ব নির্বাচন করা হয়।
নতুন মেয়াদের নেতৃত্ব সংগঠনকে আরও গতিশীল ও ত্যাগের মহিমায় উজ্জীবিত করবে।”

​সম্মেলনের দ্বিতীয় পর্বে ২০২৭–২০২৮ কার্যকালের জন্য জেলা আমীর নির্বাচনে রুকনদের প্রত্যক্ষ গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত রুকনগণ অত্যন্ত শৃঙ্খলার সাথে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা ও কেন্দ্রীয় অনুমোদনের পর নির্ধারিত সময়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত জেলা আমীরের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়।

​সম্মেলনে জেলা, উপজেলা ও বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗