ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

ঠাকুরগাঁও সীমান্তে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার,  

Ajker prithibi
অক্টোবর ৯, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

 

আবু সুফিয়ান বাবু,

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারী এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয়ভাবে তৈরি পিস্তল ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি সীমান্তরক্ষী বাহিনীটি।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীন কোটপাড়া বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নায়েব সুবেদার মো. আঃ মোতালেব হোসেনের নেতৃত্বে টহলদলটি অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৩৮৫/৫-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিণমারী এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের জব্দমূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ২০০ টাকা। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

একই সঙ্গে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক পাচার, মানব পাচার, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছে বিজিবি। কোনো সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সীমান্তের নিরাপত্তা ও এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করার আহ্বান জানিয়েছে বাহিনীটি।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗