ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

Ajker prithibi
অক্টোবর ৮, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবাসহ মো. মনির হোসেন হাওলাদার (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ থানাধীন মাকহাটি বাজার থেকে চরডুমুরিয়াগামী সড়কে পাক পাঞ্চাতন গাউসিয়া আলীয়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের গেটের সামনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।

অভিযানে ডিবির এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্সসহ সেখানে উপস্থিত হয়ে মো. মনির হোসেন হাওলাদারের দেহ তল্লাশি করেন। এ সময় তার ডান হাতে থাকা সাদা পলি জিপারের ভেতর থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মনির হোসেন হাওলাদার মুন্সীগঞ্জের পূর্ব মাকহাটি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মহিউদ্দিন হাওলাদার।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗