ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

​আলমডাঙ্গায় কফি শপে অনলাইন জুয়ার আসর: ৩ যুবক গ্রেপ্তার, এটিএম ও সিম কার্ড জব্দ

Ajker prithibi
অক্টোবর ৮, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ মিনারুল ইসলাম
০৮/১০/২০২৬ বৃহস্পতিবার

​
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা বাজারে একটি কফি শপে অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়ায় ব্যবহৃত ৩টি স্মার্টফোন, ৬টি সিম কার্ড এবং ৪টি এটিএম কার্ড জব্দ করা হয়।

​বৃহস্পতিবার (৮ই অক্টোবর) দিবাগত রাত ১:০০ টার দিকে পাইকপাড়া পুলিশ ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল মোনাকষা বাজারের জনৈক বিপুল উদ্দিনের কফি শপে আকস্মিক হানা দেয়। এ সময় কফি শপের আড়ালে প্রযুক্তি ব্যবহার করে গোপনে জুয়া পরিচালনার আসর থেকে হাতেনাতে তিনজনকে আটক করা হয়।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
​শেখ হাবিবুল্লাহ হামিম (২১): পিতা- মৃত শেখ তৌহিদ আলম, সাং- পারকুলা বাজারপাড়া।
​নাঈম ইসলাম (২২): পিতা- আকতার মালিথা, সাং- পাইকপাড়া ঘোষপাড়া।

​সিহাবুজ্জামান (২৩): পিতা- শামিমুজ্জামান, সাং- পারকুলা দাসপাড়া।
​অভিযান শেষে পুলিশ যথাযথ নিয়মে জব্দ তালিকা প্রস্তুত করে আসামিদের কাছ থেকে ৩টি আধুনিক স্মার্টফোন, ৬টি সংযোগ সিম এবং আর্থিক লেনদেনের কাজে ব্যবহৃত ৪টি এটিএম কার্ড আলামত হিসেবে নিজেদের হেফাজতে নেয়।

​এ ঘটনায় আলমডাঙ্গা থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৫-এর ১৬/১৭/১৯ ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নম্বর-০৮) রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।

​স্থানীয় সচেতন মহল মনে করছে, স্কুল-কলেজপড়ুয়া ও তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অনলাইন জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কঠোর অভিযান অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗