ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

কালিগঞ্জের তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গনিয়ার রহমান মৃত্যু বরণ করেছেন

Ajker prithibi
অক্টোবর ৭, ২০২৬ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

 

তাপস কুমার ঘোষ,
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক মো. গনিয়ার রহমান গনি আর নেই। মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গনিয়ার রহমান গনির মৃত্যুতে তারালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও শোকের আবহ তৈরি হয়েছে।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗