ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধ,র্ষ,ণের অভি,যো,গে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রে,প্তা,র

Ajker prithibi
অক্টোবর ৭, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

সোহেল খান দূর্জয়

নেত্রকোনার দুর্গাপুরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল তিনটার দিকে দুর্গাপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে সকালে কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুর্গাপুর থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মামলার এজাহার, পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের বিবরণ অনুযায়ী, গত শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বাড়ির দক্ষিণ পাশে উচ্ছিষ্ট পানি ফেলতে যায় ওই কিশোরী। এ সময় তাকে একা পেয়ে আবুল কাশেম মুখ চেপে ধরে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরদিন কিশোরী প্রতিবেশী এক নারীকে ঘটনাটি জানায়। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকে কিশোরী স্বাভাবিকভাবে হাঁটতে পারছিল না।

কিশোরীর বাবা পেশায় ঝালমুড়ি বিক্রেতা উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় কয়েকজন মাতব্বর তাদের ওপর চাপ সৃষ্টি করেন। ঘটনা জানাজানি হলে ভবিষ্যতে মেয়েটির বিয়ে দিতে সমস্যা হবে বলেও পরিবারটিকে বলা হয়েছিল। পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুরো বিষয়টি তদন্ত করে তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, “কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

 

 

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗