ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

বালিয়াডাঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, আহত ২

Ajker prithibi
অক্টোবর ৫, ২০২৬ ৬:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রবি মহন্ত (৪০) ও সুধীর মহন্ত (৭০) নামে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বয়রাগীপাড়া গ্রামে সুধীর মহন্তের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনাথ মহন্তের ছেলে হৃদয়ের সঙ্গে প্রতিবেশী সুধীর মহন্তের ছেলে বুধু ও লধুর কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতি ও মারামারিতে গড়ায়।

পরে বিষয়টি জানতে পেরে হৃদয়ের পরিবারের কয়েকজন ঘটনাস্থলে এসে বুধু ও তার ছোট ভাই লধুর ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় তাদের বাবা সুধীর মহন্ত ও প্রতিবেশী সুরেশ মহন্তের ছেলে রবি মহন্ত বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এতে রবি ও সুধীর গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি করেন।

ঘটনার বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗