ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

সংসদে ইসলামের বিরুদ্ধে কোনো আইন হলে সমর্থন করব না: মির্জা ফয়সল আমিন

Ajker prithibi
অক্টোবর ১০, ২০২৬ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

 ইসলামের বিরুদ্ধে যায়—এমন কোনো আইন পাসের উদ্যোগ নেওয়া হলে তাতে সমর্থন দেবেন না বলে জানিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন।

শনিবার (১০ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে সদর উপজেলার ইমাম-খতিব ও ওলামায়ে কেরামদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফয়সল আমিন বলেন, “যদি আল্লাহ আমাকে সংসদে যাওয়ার তৌফিক দেন, তাহলে ইসলামের বিরুদ্ধে যায়—এমন কোনো আইন সংসদে পাস করা হলে সেখানে আমার সমর্থন থাকবে না।”

ইমাম-খতিব ও আলেম-ওলামাদের উদ্দেশে তিনি বলেন, তাঁরা যখন বয়ান করেন, তখন মানুষ তাঁদের কথা গ্রহণ করে। তাই কোরআন ও হাদিসের আলোকে সঠিক বক্তব্য তুলে ধরতে হবে। ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে কেউ যেন রাষ্ট্রের ভারসাম্য নষ্ট করতে না পারে, সে বিষয়ে ধর্মীয় ব্যক্তিত্বদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে বিএনপির এই প্রার্থী বলেন, জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সঠিক নেতৃত্ব নির্বাচন করা জরুরি। উন্নয়ন যেন ধীরগতির না হয় কিংবা কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, যেহেতু তিনি সরকারের প্রার্থী, তাই তাঁর দায়িত্বও বেশি। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে সবার সহযোগিতা প্রয়োজন। ঠাকুরগাঁওকে নিয়ে তাঁদের যে স্বপ্ন রয়েছে, তা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা তুলে ধরে মির্জা ফয়সল আমিন বলেন, ঠাকুরগাঁওকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা, মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়ানো তাঁদের লক্ষ্য। এসব পরিকল্পনা বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় কার্যক্রম চলছে।

সংসদে ইসলামের বিরুদ্ধে কোনো আইন হলে সমর্থন করব না: মির্জা ফয়সল আমিন

ঠাকুরগাঁও প্রতিনিধি: সংসদে ইসলামের বিরুদ্ধে যায়—এমন কোনো আইন পাসের উদ্যোগ নেওয়া হলে তাতে সমর্থন দেবেন না বলে জানিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন।

শনিবার (১০ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে সদর উপজেলার ইমাম-খতিব ও ওলামায়ে কেরামদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফয়সল আমিন বলেন, “যদি আল্লাহ আমাকে সংসদে যাওয়ার তৌফিক দেন, তাহলে ইসলামের বিরুদ্ধে যায়—এমন কোনো আইন সংসদে পাস করা হলে সেখানে আমার সমর্থন থাকবে না।”

ইমাম-খতিব ও আলেম-ওলামাদের উদ্দেশে তিনি বলেন, তাঁরা যখন বয়ান করেন, তখন মানুষ তাঁদের কথা গ্রহণ করে। তাই কোরআন ও হাদিসের আলোকে সঠিক বক্তব্য তুলে ধরতে হবে। ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে কেউ যেন রাষ্ট্রের ভারসাম্য নষ্ট করতে না পারে, সে বিষয়ে ধর্মীয় ব্যক্তিত্বদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে বিএনপির এই প্রার্থী বলেন, জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সঠিক নেতৃত্ব নির্বাচন করা জরুরি। উন্নয়ন যেন ধীরগতির না হয় কিংবা কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, যেহেতু তিনি সরকারের প্রার্থী, তাই তাঁর দায়িত্বও বেশি। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে সবার সহযোগিতা প্রয়োজন। ঠাকুরগাঁওকে নিয়ে তাঁদের যে স্বপ্ন রয়েছে, তা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা তুলে ধরে মির্জা ফয়সল আমিন বলেন, ঠাকুরগাঁওকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা, মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়ানো তাঁদের লক্ষ্য। এসব পরিকল্পনা বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় কার্যক্রম চলছে।

মো তোফাজুল ইসলাম মুন্না
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗