ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” প্রতিপাদ্যে দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

Ajker prithibi
অক্টোবর ১২, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মিনারুল ইসলাম

 

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয় এই সুদূরপ্রসারী ও সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সুধী সমাবেশ, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব লাভলী ইয়াছমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রুহুল আমিন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আশরাফুল ইসলাম। এরপর জাতীয় কন্যাশিশু দিবসের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ ও বক্তব্য প্রদান করে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণীর শিক্ষার্থী ফাহমিদা রহমান এবং দামুড়হুদা পাইলট সরকারি হাই স্কুলের ৯ নম্বর শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ রহমান বর্ণ।

প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জনাব রুহুল আমিন বলেন, “একটি আদর্শ ও সমৃদ্ধ সমাজ গঠনে নারীদের ভূমিকা অপরিসীম। পরিবারে ও সমাজে শান্তি বজায় রাখতে পারিবারিক বন্ধন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ অত্যন্ত জরুরি।” তিনি ইসলামের আলোকেও দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর পারস্পরিক শ্রদ্ধা ও অধিকার রক্ষার বিষয়ে হাদিসের বিভিন্ন শিক্ষণীয় দিক তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব লাভলী ইয়াছমিন বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, “কন্যাশিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের কোনোভাবেই অকালে বিয়ে দিয়ে স্বপ্ন কুঁড়িতেই বিনষ্ট করা যাবে না। বাল্যবিবাহ সম্পূর্ণরূপে রোধ করে কন্যাশিশুদের উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে, যেন তারা ভবিষ্যতে সমাজের উন্নত শিখরে পৌঁছাতে পারে এবং পড়ালেখা শেষ করে যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।”

অনুষ্ঠানটিতে চমৎকার উপস্থাপনা ও সঞ্চালনা করেন দামুড়হুদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাঃ মশিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেন, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ফাহমিদা পারভীন এবং দামুড়হুদা প্রেস ক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ।

অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, দামুড়হুদা পাইলট সরকারি হাই স্কুল ও দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী তালিকা:

‘ক’ গ্রুপ (৬ষ্ঠ – ৮ম শ্রেণী):

প্রথম স্থান: ফাওযিয়া রহমান মরিয়ম
দ্বিতীয় স্থান: জারিন খান আনিশা
তৃতীয় স্থান: কানিজ ফাতেমা তোয়া

‘খ’ গ্রুপ (৯ম – ১০ম শ্রেণী):

প্রথম স্থান: নাজিফা নূর
দ্বিতীয় স্থান: প্রিয়াছন্দ আহামেদ
তৃতীয় স্থান: তাসফিয়া তাবাসসুম

পুরস্কার বিতরণী শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতার শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗