ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

ঠাকুরগাঁওয়ে নাইট কোচের ধাক্কায় পথচারী নিহত

Ajker prithibi
অক্টোবর ১২, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 

আবু সুফিয়ান বাবু,

ঠাকুরগাঁও সদর উপজেলায় ঢাকাগামী একটি নাইট কোচের ধাক্কায় মতিয়র রহমান (৫২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার চুনিহারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মতিয়র রহমান উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চুনিহারী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত বশিরউদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে চুনিহারী বাজার এলাকায় সড়কের পাশে চলাচলের সময় বালিয়াডাঙ্গী থেকে ঢাকাগামী একটি নাইট কোচ তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বিকেল ৫টার দিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।

এদিকে, এ দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে। তাঁর মৃত্যুর খবরে এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗