ajkerprithibi
, , ,
  1. অপরাধ
  2. অভিযান
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. দেশজুড়ে
  15. ধর্ম

কাউকে আঘাত নয়, তবে আঘাত করলে ছাড় নয়—ড.মোবারক হুসাইন

Ajker prithibi
অক্টোবর ১১, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

 

আব্দুল্লাহ আল মামুন,

যশোরের মণিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোরের জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ৮টা থেকে মণিরামপুর জেলা পরিষদ মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. আবু সাদিক। যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, কেশবপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, জেলা শুরা সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, জেলা শুরা সদস্য মাওলানা আব্দুস ছামাদ এবং মণিরামপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।প্রধান অতিথির বক্তব্যে মোবারক হুসাইন বলেন, “আমরা কাউকে আঘাত করব না, কিন্তু কেউ আঘাত করলে ছেড়ে দেওয়া হবে না।” তিনি সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং আদর্শিক দৃঢ়তার সঙ্গে কাজ করার ও ৩১ ই অক্টোবর লং মার্চের ওপর গুরুত্বারোপ করেন।শিক্ষা শিবিরে সংগঠনের দায়িত্বশীলদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ ধরনের শিক্ষা শিবিরের মাধ্যমে নেতাকর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, ইসলামী জ্ঞানচর্চা এবং সাংগঠনিক দায়িত্ব পালনে আরও সচেতন ও দক্ষ করে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Website Design & Development by BD IT HOST ↗